নিজস্বপ্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর ।। ফের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক যুবক। ঘটনা বড়দোয়ালী মিলন সংঘতে। রাত প্রায় ১০টা নাগাদ বাইক দুর্ঘটনায় রাস্তায় পড়ে কাৎরাতে দেখাযায় এক যুবককে। একটি TRo1M 4859 নম্বরের প্যালসার বাইক নিয়ে পড়ে থাকতে দেখাযায় যুবকটি কে। জানাযায়, যুবকটির বাড়ি ONGC এলাকায়, কিন্তু নাম জানাযায়নি। যুবকটির নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। স্থানীয় জনগন অগ্নি নির্বাপক দপ্তরকে জানালে অগ্নি নির্বাপক কর্মীরা এসে যুবকটিকে হাসপাতালে নিয়ে যায়।
