সাগর দেব, তুলিয়ামুড়া, ১০ জুলাই ।। আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ৭০তম স্থাপনা দিবস উপলক্ষে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বুধবার তেলিয়ামুড়া নগর ইউনিটের পক্ষ থেকে তেলিয়ামুড়া ইচারবিল এর ষোল গড়িয়া এলাকায় এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এতে ৭৫ জন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্ৰহন করে। এই উদ্যোগে খুশী এলাকাবাসী।
