জোলাইবাড়িতে ট্রেনে উঠতে না পেরে দুর্ভোগে যাত্রীরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ অক্টোবর || জোলাইবাড়ি রেলস্টেশনে লোকাল ট্রেনে অস্বাভাবিক ভিড়ের জেরে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। অভিযোগ, বৈধ টিকিট কেটেও ভিড়ের কারণে বহু যাত্রী ট্রেনে উঠতে পারেননি। ফলে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
যাত্রীদের অভিযোগ, ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় অনেকেই ওঠার সুযোগ পাননি। বিশেষ করে জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে ট্রেনে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পরিষেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*