আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷৷ ১০ই জুলাই, ২০১৯ (বুধবার) ৬ বছর পেছনে ফেলে ৭ম-এ পা দিল সংবাদ সংস্থা “নিউজ আপডেট অব ত্রিপুরা”। ২০১৩ সালের ঠিক আজকের দিনেই (১০ই জুলাই) প্রথম যাত্রা শুরু করেছিল “নিউজ আপডেট অব ত্রিপুরা”। আজ (বুধবার) তার ষষ্ঠ বর্ষপূর্তি। চলার পথে যারা আমাদের সঙ্গে পথ চলেছো – একবার ভেবে দেখ তোমাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের বন্ধনটা কেমন অদ্ভুৎ। আমরা অনুভুতি, স্পর্শ, শিহরন, রোমাঞ্চ সব অনুভব করি তোমাদের মধ্য দিয়ে – তোমাদের আনন্দ, উচ্ছাস, ব্যথা, বেদনার কথাগুলো অক্ষর, শব্দ, বর্ণ, বাক্যে পৌঁছে দি অগনিত একান্ত আপনজনের কাছে। আমরা বিশ্বাস করি তোমাদের সঙ্গে আমার আত্মীয়তা রক্তের বন্ধনের চাইতে অনেক অনেক বেশী নৈকট্যের – যেখানে নেই মুখ আর মুখোশের কিংবা একরত্তি কৃত্তিমতার।অনেক কিছু করার ইচ্ছে রয়েছে আগামীতে – সবেমাত ষষ্ঠ বর্ষ অতিক্রম করে ৭-এ পা দিয়েছে “নিউজ আপডেট অব ত্রিপুরা”।
একটা পরিবার প্রস্ফুটিত হয় প্রতিটি সদস্যের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ ও আদতে একটা পরিবারের মতো,আপনারা সেই পরিবারের শুধু সদস্যই নয় একান্ত আপনজন। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ আপনাদের অকৃপণ সহযোগিতায় ধন্য এবং কৃতজ্ঞ।
