
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট ৷৷ প্রয়াত টমটম চালক বিবেকানন্দ মালাকারের পরিবারকে সহায়তা প্রদান, বিনামূল্যে ই-রিক্সার রেজিস্ট্রেশন সহ ই-রিক্সার উপর বিধিনিষেধ তুলে দেবার দাবিতে পথ অবরোধে বসে ই-রিস্কা চালকরা। শনিবার সন্ধ্যায় রাজধানীর প্যারাডাইস চৌমূহনীতে প্রচুর ই-রিস্কা চালক জড়ো হয়ে পথ অবরোধ করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ এবং টি এস আর জওয়ান মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি এদিন সন্ধ্যায় ই-রিস্কা চালকদের একটি সংগঠন ই-রিস্কা শ্রমিক সমিতি অনির্দিষ্ট কালের জন্য বটতলা এলাকায় গণ অবস্থানে বসে।জানা যায়, মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে আলোচনাক্রমে জট কেটেছে। প্রত্যাহার করে নেয় ই-রিক্সা চালকদের পথ অবরোধ এবং গণ অবস্থান। ই-রিক্সা চালকরা জানান নিয়ম মেনেই প্রয়োজনীয় কাগজপত্র করবেন তারা। পাশাপাশি প্রয়াত টমটম চালক বিবেকানন্দ মালাকারের পরিবারকে ১ লক্ষ টাকা সহায়তা করবে রাজ্য সরকার বলে জানা যায়।
