খেলাধুলা ডেস্ক, ০৪ আগষ্ট ।। থাইল্যান্ড ওপেন জিতে ইতিহাস গড়লেন ভারতীয় সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। জানা যায়, চিনা জুটিকে হারিয়ে প্রথমবার পুরুষদের ডাবলস খেতাব জিতে নিল কোনও ভারতীয় জুটি। রবিবার ফাইনালে চিনের লি জুন হুই-লিউ ইউ চেন জুটিকে হাড্ডাহাড্ডি চিন গেমের লড়াইয়ে হারিয়ে দেন ভারতীয় জুটি। প্রথম গেম ২১-১৯ ফলে জিতে নিলেও দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করে চিনা জুটি। কিন্তু তৃতীয় গেমে বাজিমাত করেন সাত্বিকসাইরাজ-চিরাগ জুটি। ২১-১৮ তে তৃতীয় গেম জিতে নেন তাঁরা। শেষপর্যন্ত ২১-১৯, ১৮-২১, ২১-১৮ গেমে চিনের লি জুন হুই-লিউ ইউ চেন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি।
