গৃহহীন সাংবাদিকদের আবাসন তৈরির জন্য জায়গা পরিদর্শনে প্রতিনিধি দল

ছবিঃ সুব্রত দেবনাথ।
ছবিঃ সুব্রত দেবনাথ।

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি || বহু দিন ধরেই রাজ্যের কর্মরত সাংবাদিকদের বিভিন্ন দাবির মধ্যে একটি দাবি ছিল রাজ্যের গৃহহীন সাংবাদিকদের জন্য আবাসন তৈরি করে দেওয়ার। অবশেষে বুধবার রাজ্যের গৃহহীন সাংবাদিকদের জন্য আবাসন তৈরি করার জন্য উপযুক্ত জায়গা পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। এদিন সকালে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক, আগরতলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্য সহ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ও সদর মহকুমা শাসক রাজ্যের গৃহহীন সাংবাদিকদের জন্য আবাসন তৈরি করার জন্য জায়গা পরিদর্শন করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*