আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি ৷। পৃথিবীর বিভিন্ন জায়গার ভাষা ভিন্ন হলেও অর্থ একই। মায়ের ভাষা মানেই মাতৃভাষা। যে কোনো জাতির কাছে মাতৃভাষা হচ্ছে সন্মান আর গৌরবের প্রতীক। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই মাতৃভাষা দিবসকে সামনে রেখেই রাজ্যের বহুপরিচিত ইউটিউব চ্যানেল ‘ফানহোলিক ছোকরে’ (FunHolic Chokrey) নিয়ে এল তাদের নতুন মিউজিক ভিডিও ‘জয় বাংলা’। মূলত ভারত, বাংলাদেশ তথা গোটা বিশ্বের বাংলাভাষীদের সন্মান জানিয়ে এবং স্বাধীনতা থেকে শুরু করে গোটা বিশ্বে বাঙ্গালিদের অবদানকে স্মরণ করে ও মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানিয়ে ‘ফানহোলিক ছোকরে’র এই প্রয়াস বলে জানা যায়।গত ১৫ই ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটা এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন জয় দেব, অঙ্কিতা দেবনাথ, রজত দে, সাগর দেবনাথ এবং অনির্বাণ ভৌমিক। ‘জয় বাংলা’ গানটিতে রাজ্যের তরুণ কন্ঠশিল্পী কৃষান দাস, তাপস ধর ও প্রসেনজিৎ গোপ কন্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন সৈকত সরকার। গি এফ এক্সে আছেন চয়নদ্বীপ দাস।
