৭৫তম ফ্যাসিবাদ বিরোধী বিজয় দিবস পালিত রাজ্যে

vlcsnap-error299আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে ৷। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোভিয়েত লাল ফৌজের বিজয়ের ৭৫ বছর পূর্ণ হল ৯ই মে। শনিবার ৭৫তম ফ্যাসিবাদ বিরোধী বিজয় দিবস পালন করা হয় রাজ্যে। এদিন রাজধানীর কর্নেল চৌমুহনীস্থিত এস ইউ সি আই কার্যালয়ে দিনটি পালন করা হয়। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে এস ইউ সি আই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাশাপাশি এদিন কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডস্থিত সি পি আই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে রক্ত পতাকা উত্তোলন করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*