সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ মে ৷। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেলো কিছু দোকান। জানা যায়, শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর পুরান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তিনটে দোকান পুড়ে ছারখার। দমকল কর্মীদের খবর দিলেও ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়াতে রেস্টুরেন্টে থাকা একটি সিলিন্ডারে আগুন লাগাতে ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে তেলিয়ামুড়ার পুরান বাজার এলাকা। ক্ষয়ক্ষতি আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকা হবে বলে জানা গেছে। তবে আগুন লাগার কারন জানা যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত শর্ট সার্কিটের ফলে না নাশকতার আগুন, তা নিয়ে ধন্দে এলাকাবাসী। তবে পুলিশের তদন্ত কমিটি থেকে আসবে সত্যতা।তেলিয়ামুড়া কৃষ্ণপুর পুরান বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ মে ৷। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেলো কিছু দোকান। জানা যায়, শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর পুরান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তিনটে দোকান পুড়ে ছারখার। দমকল কর্মীদের খবর দিলেও ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়াতে রেস্টুরেন্টে থাকা একটি সিলিন্ডারে আগুন লাগাতে ধ্বংসাত্মক রূপ ধারণ করেছে তেলিয়ামুড়ার পুরান বাজার এলাকা। ক্ষয়ক্ষতি আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকা হবে বলে জানা গেছে। তবে আগুন লাগার কারন জানা যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত শর্ট সার্কিটের ফলে না নাশকতার আগুন, তা নিয়ে ধন্দে এলাকাবাসী। তবে পুলিশের তদন্ত কমিটি থেকে আসবে সত্যতা।