কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্র নিয়ে শহরে পথ অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি লাঠি চার্জ, গ্রেপ্তার

vlcsnap-error397আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মে ৷। রাজধানী আগরতলা শহরের নিউ ক্যাপিটাল কম্পেক্সস্থিত ভগৎ সিং যুব আবাসে করোনা (কোভিড-১৯) রোগী রাখা নিয়ে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। এখানে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার প্রতিবাদে শহরের ভি আই পি সড়ক অবরোধ করে স্থানীয় গোয়ালাবস্তির জনগণ। এলাকাবাসীর অভিযোগ এই চিকিৎসা কেন্দ্রের স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য কর্মীদের মাধ্যমে এলাকায় কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়তে পারে। কোভিড-১৯ রোগের চিকিৎসা কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবীতে এদিন পথ অবরোদ করে তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর মহকুমা প্রশাসক অসীম সাহা সহ বিশাল পুলিশ বাহিনী। তাদের অনেক বোঝানের পরও অবরোধ না তোলায় পুলিশ লাঠি চার্জ করে। লাঠিচার্জে কয়েকজন আহত হন। পরে পুলিশ ১৪৪ ধারা জারি করে কয়েকজন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*