পুলিশি নিরাপত্তায় ৪টি এ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় কোভিড-১৯ আক্রান্তদের

vlcsnap-error629 copyআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷। ধলাই জেলার আমবাসাতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কিছু দিনের মধ্যে রাজ্যের এই জেলায় হু হু করে বাড়ছে করোনা (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। বি এস এফ’র ১৩৮নং এবং ৮৬নং ব্যাটেলিয়ানের জওয়ানদের মধ্যেই এর বিস্তার বেশি করেছে। রবিবার ১৬ জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১ জন আধিকারিক, ৬ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছে। সোমবার তাদের সকলকে আমবাসা থেকে আগরতলায় কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। জানা যায়, পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ৪টি এ্যাম্বুলেন্সে করে তাদের এদিন কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসার চিত্র ক্যামেরা বন্দি করেছেন আমাদের তেলিয়ামুড়ার প্রতিনিধি সাগর দেব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*