আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মে ৷। রাজ্যে করোনা আক্রমণের সংখ্যা হ্রাস পাচ্ছে। মঙ্গলবার রাজ্যে আরও ১ জনের দেহে করোনা (কোভিড-১৯) সংক্রমনের খবর পাওয়া গেছে। তিনি ধলাই জেলার আমবাসা বি এস এফ’র একজন আধিকারিক। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, এদিন সাধারণ মানুষ এবং আমবাসা বি এস এফ’র ১৩৮নং ব্যাটেলিয়নের জওয়ানদের মধ্যে ৭১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাঁর মধ্যে সব নেগেটিভ এসেছে। শুধু ১ জন জওয়ানের দেহে কোভিড-১৯ জীবাণু পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী রাজ্যের করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেন।
