অভাবী ও দুঃস্থ পরিবারদের পাশে সি পি আই (এম) বীরচন্দ্রনগর অঞ্চল কমিটি

IMG-20200517-WA0008আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || সি পি আই (এম) বীরচন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে বীরচন্দ্রনগর ভিলেজের রূহিনী ঠাকুর পাড়ার দুঃস্থ মানুষের মধ্যে চাল, আলু, তৈল, সয়াবিন সহ নানা খাদ্যসামগ্রী বণ্টন করা হয়। রবিবার তাদের এই কর্মসূচীতে উপকৃত হন ৬০ পরিবারের অভাবী ওবেরোজগারি লোকজন।
ত্রাণ বন্টনে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত মুড়াসিং, শান্তিরবাজার মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য জহর দেবনাথ, অঞ্চল সদস্য সন্ধ্যামণি মুড়াসিং, যুবনেতা নয়নমণি মুড়াসিং, অবিনাশ মুড়াসিং, কৃষ্ণ মুড়াসিং প্রমুখ। দুঃস্থ মানুষের মধ্যে ত্রাণ বণ্টনকে ঘিরে এলাকায় বিপুল উৎসাহ পরিলক্ষিত হয় এদিন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*