শ্রম আইন লঘুকরণের বিরুদ্ধে দাবি দিবস পালন করলো সি পি আই

Screenshot_2020-05-17-14-00-54-007_com.miui.videoplayerআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || সি পি আই সদর বিভাগীয় পরিষদের ডাকে শ্রম আইন লঘুকরণের বিরুদ্ধে দাবি দিবস পালন করা হয়। রবিবার সকালে কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডস্থিত সি পি আই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে এই দাবি দিবস পালন করে দলীয় কর্মীরা। অন্যান্য দাবি গুলির মধ্যে রয়েছে সকল পরিযায়ী শ্রমিককে বিনামূল্যে নিজ নিজ রাজ্যে ফেরানো, সকল স্বাস্থ্য এবং সাফাইকর্মীকে পর্যাপ্ত পরিমানে মাস্ক এবং PPE কীট প্রদান করা, করদাতা পরিবার বাদে সকল পরিবারকে আগামী তিন মাস ১০ হাজার টাকা করে প্রদান করা, সকল পরিবারকে আগামী ছয় মাস বিনামূল্যে রেশন দেওয়া ইত্যাদি। জানা যায়, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সমস্ত নিয়মাবলী মেনে এই কর্মসূচি পালন করা হয়|

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*