সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ মে ৷। আগরতলার সার্কিট হাউজ থেকে ১৭ জন পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে পশ্চিমবঙ্গের মালদার উদ্দেশ্যে রওয়ানা দেয় রবিবার। তারা এদিন তেলিয়ামুড়া এসে পৌছে দুপুর ১টা নাগাদ। পরিযায়ী শ্রমিকদের একসাথে দেখে এলাকার মানুষ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। থানার ওসি স্বপন দেববর্মা নেতৃত্বে একদল পুলিশ বাহিনী নেতাজি নগর এলাকার কমিউনিটি হলে সামনে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা আগরতলার সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় থাকতো এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করত। লকডাউনের ফলে আটকা পড়ে যায়। হাতের সম্বল ফুঁড়িয়ে যাওয়ায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা বলে জানায়। তাদের আগমনের খবর পেয়ে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এদিকে যুব নেতা অনির্বাণ সরকার সহ একদল প্রতিনিধি যৎসামান্য টিফিন এর ব্যবস্থা করে। অনির্বাণ সরকার জানায়, আগরতলার সদর ডিএম’র কাছে তারা আর্জি জানিয়েছিল তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য। সেখান থেকে কোন সদুত্তর না পেয়ে পায়ে হেঁটে পশ্চিমবঙ্গে মালদা পৌঁছার চেষ্টা শুরু করে পরিযায়ী শ্রমিকরা।পায়ে হেঁটে আগরতলা থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওয়ানা ১৭ জন পরিযায়ী শ্রমিক
সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ মে ৷। আগরতলার সার্কিট হাউজ থেকে ১৭ জন পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে পশ্চিমবঙ্গের মালদার উদ্দেশ্যে রওয়ানা দেয় রবিবার। তারা এদিন তেলিয়ামুড়া এসে পৌছে দুপুর ১টা নাগাদ। পরিযায়ী শ্রমিকদের একসাথে দেখে এলাকার মানুষ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। থানার ওসি স্বপন দেববর্মা নেতৃত্বে একদল পুলিশ বাহিনী নেতাজি নগর এলাকার কমিউনিটি হলে সামনে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা আগরতলার সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় থাকতো এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করত। লকডাউনের ফলে আটকা পড়ে যায়। হাতের সম্বল ফুঁড়িয়ে যাওয়ায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা বলে জানায়। তাদের আগমনের খবর পেয়ে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এদিকে যুব নেতা অনির্বাণ সরকার সহ একদল প্রতিনিধি যৎসামান্য টিফিন এর ব্যবস্থা করে। অনির্বাণ সরকার জানায়, আগরতলার সদর ডিএম’র কাছে তারা আর্জি জানিয়েছিল তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য। সেখান থেকে কোন সদুত্তর না পেয়ে পায়ে হেঁটে পশ্চিমবঙ্গে মালদা পৌঁছার চেষ্টা শুরু করে পরিযায়ী শ্রমিকরা।