প্রয়াত রাজ্যের বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব ডঃ রূপেন্দ্র ভৌমিক, পুস্পার্ঘ অর্পণে শেষ শ্রদ্ধা

vlcsnap-error463আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মে ৷। প্রয়াত হয়েছেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডঃ রূপেন্দ্র ভৌমিক। রবিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। উনার প্রয়াণে রাজ্যের ক্রীড়াজগত হারালো একজন অভিভাবকে।
সোমবার তাঁর মরদেহ নিজ বাসভবনে আনা হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের সভাপতি ডাঃ মানিক সাহা, সচিব তিমির চন্দ, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশানের সচিব অমিত চৌধুরী সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা। সেখানে প্রয়াতকে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান ক্রীড়া সংগঠনের সদস্যরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*