সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ মে ৷। রসালো ফল লিচু নিয়ে বাজার গুলোতে হাজির ক্ষুদ্র ব্যবসায়ীরা। বর্তমানে লকডাউনের সময়ে মরসুমের রসালো ফল লিচু ব্যবসায়ীরা তেলিয়ামুড়া বাজারে বাজারজাত করে থাকলেও অনান্য বছর গুলোর তুলনায় এবছর লিচুর তেমন একটা চাহিদা নেই বাজারে। লকডাউনের কারণে দূর-দূরান্ত থেকে মানুষজন বাজার গুলোতে তেমন ভাবে আসতে পারছে না, ফলে লিচুরও তেমন বিক্রি নেই বলে জানান ব্যবসায়ীরা।লিচু নিয়ে বাজারে আসা এক ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের প্রতিনিধিকে জানান, অনান্য বছরের তুলনায় লিচুর ফলন ও চাহিদা এবছর তুলনামূলক কম হওয়ায় লিচুর দাম অনেকটাই বেশি।
