আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মে || গোটা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ২৯তম মৃত্যুবার্ষিকী। বৃহস্পতিবার রাজধানীর কংগ্রেস ভবনে আয়োজিত হয়েছে মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কংগ্রেসের বিভিন্ন শাঁখা সংগঠনের সদস্যরা এবং নেতানেত্রিরা। উপস্থিত নেতানেত্রিরা এবং কংগ্রেসের বিভিন্ন শাঁখা সংগঠনের সদস্যরা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। দিনটি গোটা দেশের সঙ্গে রাজ্যেও সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে পালন করা হয়েছে।
এদিন রাজধানীর গান্ধীঘাটেও পুস্পার্ঘ দিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানানো হয়।
