আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মে ৷। জগন্নাথ দীঘির চারপার বাঁধানোর অসমাপ্ত কাজ পরিদর্শন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। জানা যায়, পর্যটকদের আকর্ষণের জন্য উদয়পুরের ঐতিহ্যবাহী এই জগন্নাথ দীঘির পাড় সৌন্দোর্য বৃদ্ধি কাজ চলছে। বুধবার এই কাজ সরোজমিনে পরিদর্শন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী। এসময় মন্ত্রীর সাথে ছিলেন পর্যটন দপ্তরের আধিকারিক, প্রকৌশলী ও বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ।
পাশাপাশি এদিন রাজন্য আমলে তৈরী উদয়পুর জগন্নাথ মন্দির পরিদর্শন করেন তিনি। বর্তমানে মন্দিরটি ভগ্ন এবং বিপজ্জনক অবস্থায় আছে। এই মন্দিরটি সরেজমিনে খতিয়ে দেখে পর্যটন দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করেন পর্যটনমন্ত্রী।
