আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মে ৷। রাজ্যে আরও ২ জনের দেহে করোনা (কোভিড-১৯) সংক্রমনের খবর পাওয়া গেছে। জানা যায়, বৃহস্পতিবার রাজ্যে ৮৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২ জনের পজেটিভ এসেছে। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী রাজ্যের করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেন।
