লকডাউনের মধ্যেও থেমে নেই যান দূর্ঘটনা, গাড়ী উল্টো আহত দুই

Screenshot_2020-05-21-19-02-00-889_com.whatsappসাগর দেব, তেলিয়ামুড়া, ২১ মে || লকডাউনে ও থেমে নেই যান দুর্ঘটনা। প্রায় প্রতিদিনই লকডাউন চলাকালীন সময়ে যান সন্ত্রাস অব্যাহত হয়েছে। আবারো যান সন্ত্রাসের কারণে সংবাদ শিরোনামে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে ৩৪নং মাইল সংলগ্ন এলাকা। জানা যায়, টি আর ০৪ সি ০৭৩৬ নম্বরের একটি মারুতি গাড়ি অনামিকা দেববর্মা এবং সাগর জিৎ দেববর্মা নামে দু’জন টাকারজলা থেকে আমবাসা যাওয়ার পথে মুঙ্গিয়াকামী থানাধীন ৩৪নং মাইল সংলগ্ন স্থানে আসা মাত্র গাড়ির পেছন দিক দিয়ে অপর এক গাড়ি সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ফলে রাস্তার পাশে উল্টে যায় মারুতি গাড়িটি। গাড়িতে থাকা দু’জন অল্পবিস্তর আহত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*