আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || ৫ দফা দাবী আদায়ে ডেপুটেশন দিলেন ‘অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির রাজ্য শাখা’ এর সদস্যরা। শুক্রবার সকালে সামাজিক দূরত্ব মেনেই রাজধানীর শিক্ষা দপ্তরের সামনে প্রাথমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। অনুরুপ প্রতিলিপি তারা রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের নিকটও প্রেরন করেন বলে জানা যায়।
‘অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির রাজ্য শাখা’ এর দাবীগুলোর মধ্যে হল – অবিলম্বে পঞ্চম শ্রেণী থেকেই পাশ-ফেল প্রথা চালু করা, ৩,১০৩ প্রাথমিক শিক্ষকের পদ অবলুপ্তি না করা, অতি দ্রুত টেট উত্তির্ন প্রার্থীদের চাকুরিতে নিযুক্তি দেয়া, ছাত্র সংখ্যা কম দেখিয়ে একাধিক বিদ্যালয় একত্রীকরণ করার পরিকল্পনা বাতিল করা সহ কোনো বিদ্যালয়েই যে কোন বিষয় পড়ানো বন্ধ না করা।
এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন ডঃ অলক সৎপথী, হরকিশোর ভৌমিক, অসিত দাস, ভবতোষ দে এবং গোপাল চক্রবর্তী।
