আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১২ সেপ্টেম্বর ৷। করোনাময় পরিস্থিতিতে সমগ্র দেশ তথা ত্রিপুরার বেকার যুবক ও যুবতীরা যখন অর্থনৈতিক ভাবে সাবলম্বি হবার জন্য হন্যে হয়ে ঘুরছে ঠিক তখনই এক বৈজ্ঞানীক অভিনব বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে আর্থিক সচ্ছলতার পথ বেঁছে নিয়েছেন বক্সনগর আর ডি ব্লকের অন্তরগত কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ৪নং ওয়ার্ডের বাসিন্দা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাঘুয়া নগর গ্রামের এক যুবক মোহাম্মদ জিলানী। সে অনেক দিন বিদেশে থাকার পর বাড়ীতে ফিড়ে এসে নিজের উদ্যোগে কিছু করার জন্য চেষ্টা শুরু করে। ঠিক তখন সে ফেইসবুকে এই পদ্বতি দেখতে পেয়ে তার আগ্রহ হয়। তার এই আগ্রহ থেকে সে প্রথমে একটি ছোট্ট ট্যাঙ্কে কৈ মাছ চাষ শুরু করে। এই কৈ মাছ চাষ করে কিছু লাভ দেখতে পেয়ে, সে ১০ হাজার লিটার ট্যাঙ্কোর মধ্যে তেলিপোয়া মাছ চাষ শুরু করেছে। শনিবার জিলানী জানায়, বায়োফ্লক পদ্বতিতে মাছ চাষে প্রতি ১৫ থেকে ২০ দিন অন্তর মাছ বিক্রি করে অধিক মুনাফা অর্জন করা যায়। তিনি বলেন, যে সরকারের তরফ থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পায়নি, কিন্ত সরকারি সহযোগিতা পেলে সে আরও বেশী করে এই মাছ চাষের প্রতি নিজেকে নিয়োজিত করবে। এই পদ্ধতি অবলম্বন করে আরো বেকার যুবক যুবকতীরা সাবলম্বি হতে পারবে বলেও জানান তিনি।
