নিখোঁজ ৩০ বছর বয়সী এক যুবক, এলাকায় চাঞ্চল্য

IMG-20201007-WA0086আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৭ অক্টোবর ৷। নিখোঁজ ধ্রুব আচার্য নামের ৩০ বছর বয়সী এক যুবক। ঘটনা সোনামুড়া থানাধীন ধলীয়াই লস্কর পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা নাগাদ নিজের বাড়ির পাশে গোমতী নদীর পাড়ে বসেছিল। তবে রাত অনেকটা হয়ে গেলেও ঘরে ফিরে নিসে তখন তার পরিবারে তরফ থেকে অনেক খুঁজাখুঁজি করে। না পেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পরে। সকালে তার স্ত্রী নদীর পাড়ে গিয়ে দেখে জুতো এবং মোবাইল পরে রয়েছে কিন্তু ধ্রুব নেই। তখনি স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে সোনামুড়া থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। উনারা এসে নদীতে অনেক খুঁজাখুঁজি করে। তবে তার কোনো খুঁজ মেলেনি। এই নিয়ে সোনামুড়া থানায় মিসিং ডাইরি করে তার স্ত্রী। পরিবারে তারা মা, স্ত্রী এবং মেয়ে রয়েছে। ধ্রুব বাসের কাজ করে সংসার চালাতো। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*