তিপ্রা ও টি পি এফ’র উদ্দ্যোগে মিছিল ও বাজার সভা

vlcsnap-error460বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ অক্টোবর ৷। তিপ্রা ও টি পি এফ’র উদ্দ্যোগে প্রতিছড়ী ড্রপগেইট এলাকায় এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। মঙ্গলবার এই মিছিলটি পতিছড়ি ড্রপগেইট এলাকা থেকে বেরিয়ে মুড়াসিং পাড়ায় গিয়ে মেলার মাঠ এলাকায় গিয়ে শেষ হয়। এখানে বাজার সভার আয়োজন করা হয়। এই মিছিল ও বাজার সভার মূল লক্ষ্য জেডি মন্ডল ও সি এ এ এর বিরোধিতা করা। জানা যায়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারে পাঠরত ছাত্র জেডি মন্ডল ত্রিপুরাকে নিয়ে একটি বই লিখেছে। যার মধ্যে লেখা আছে ৫০০ বছর আগে ত্রিপুরায় বাঙ্গালি রাজা ছিলো। জেডি মন্ডলের এই লেখার তিব্র ধীক্কার জানিয়ে এই মিছিল ও বাজার সভা বলে জানা যায়।
তার পাশাপাশি সি এ এ’র বিরোধীতা করলো তপ্রা ও টি পি এফ সংগঠনের সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতাল কণ্যা, রঞ্জীত দেবর্বমা, তিপ্রা মতহ এর ভাইস প্রেসিডেন্ট অনন্ত দেবর্বমা, যুব সহ-সভাপতি বুদ্ধ দেবর্বমা, তিপ্রা মতথ এর শান্তিরবাজারের সভাপতি হরেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*