আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর ৷। সম্প্রতি উত্তরপ্রদেশে একটি দলিত মেয়েকে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদে যোগী শাসিত সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল করে রাজ্যের বাম সমর্থিত কিছু সংগঠন। মঙ্গলবার CITU, AIKS, GMP (CPIM) আগরতলা মেলারমাঠ ভানু স্মৃতি ভবন থেকে একটি মিছিল বের করে বটতলা হয়ে সিটি সেন্টারের সামনে জমায়েত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বামফ্রন্ট নেতৃত্ব মানিক দে, নারায়ণ কর এবং রতন দাস প্রমুখ।
