কৃষি বিলের প্রতিবাদ সহ ৮ দফা দাবীতে কৈলাশহরে কংগ্রেসের জনস্রোত

IMG-20201020-WA0094আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷। কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে কৈলাশহরে কেন্দ্রীয় সরকারের সর্বনাশা কৃষি বিলের প্রতিবাদ সহ ৮ দফা দাবিতে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মঙ্গলবার বিকেল ৩টায় মহাদেব বাড়িতে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার কংগ্রেস কর্মীরা মিলিত হয়ে কৈলাশহরের বিভিন্ন রাজপথ ঘুরে কংগ্রেস ভবনে মিলিত হয়। মিছিলের পুরোভাগে যখন নেতাজি কর্নারে তখন মিছিলের শেষ অংশ মহাদেব বাড়িতে আড়মোড়া ভাঙে নি। মিছিল ছিল বাঁধন হীন জনস্রোতের মত। স্থানীয়দের অভিমত প্রায় তিন থেকে চার হাজার কংগ্রেস কর্মীরা মিছিলে অংশ গ্ৰহন করে। এদিনের এই সমাবেশ রাজ্য রাজনীতিতে আগামী দিনে অনেক বার্তা বয়ে আনবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*