আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷। ঐক্যতান যুব সংস্থা এবারকার থাকছে বিশেষ আকর্ষণ। পূজা প্রবাসীদের জন্য ইউরোপ এবং বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে অঞ্জলি ও পূজা দেখতে পারবেন। এবারকার নতুনত্ব আকর্ষণ করেছেন ঐকতান যুব সংস্থা। স্বাস্থ্যবিধি মেনে প্রাঙ্গণে আসতে হবে। পূজা মন্ডপ রোজ

তিনবার সেনিটাইজ কররা হহবে। দর্শনার্থীদের জন্য সাবান ও জলের ব্যবস্থা করা হবে। মাক্স পরিধান করতে হবে। দূরত্ব বজায় রাখতে হবে। মাক্স পড়ে যারা না আসবেন তাদেরকে পূজা মণ্ডপে ঢুকতে দেওয়া হবে না। যদি কোন ব্যক্তি মাক্স হারিয়ে ফেলেন তাহলে পূজা কর্তৃপক্ষ মাক্স দিয়ে দেবেন। মঙ্গলবার এমনটাই জানালেন ক্লাবের কর্মকর্তারা। তাদের এবারকার আকর্ষণীয় পূজা অনলাইন সিস্টেম। ঐকতান যুব সংস্থা অন্যান্য বছরের ন্যায় এইবার তাদের পুজো মণ্ডপ সে রকম বড় হচ্ছে না কারণ করোনা মহামারীর কারণে এমনটাই জানালেন ক্লাবের কর্মকর্তারা।