রাস্তার পাশে সদ্যজাত শিশুর মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

FB_IMG_1603795147098বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ অক্টোবর || কোয়াইফাং এডিসি ভিলেজের নবরাম বাড়ী রাস্তার পাশে দেখা গেলো এক সদ্যজাত শিশুর মৃতদেহ। ঘটনা মঙ্গলবার সকাল আনুমানিক ৯ ঘটিকায়। জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এডিসি ভিলেজের নবরাম বাড়ী এলাকায় কোয়াইফাং দেবদারু জাতায়তের রাস্তার পাশে এক সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। ঘটনা জানাজানির পর এলাকাবাসী এই বিষয়ে দেবদারু ফাঁড়ী থানায় খবর দেয়। ঘটনার খবর পেয়ে দেবদারু ফাঁড়ী থানার কর্তব্যরত কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্ব্যকেন্দ্রে নিয়ে আসে। শিশুটির পরিচয় জানাযায়নি। এই বিষয়ে বাইখোড়া থানার ওসি রাজীব সাহা জানান, শিশুটির ময়না তদন্ত করা হবে। অপরদিকে এই বিষয়ে একটি মামলা হাতেনিয়ে ঘটনার তদন্ত করবে পুলিশ। সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*