বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ অক্টোবর || জোলাইবাড়ী এলাকায় একোই দিনে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত উত্তর জোলাইবাড়ীর হাসপাতাল পাড়ার বাসিন্দা ফনিন্দ্র সরকারের (৬৫) মৃতদেহ কলসী মুখ এলাকার রাখাল রায় বর্মনের রাবার বাগানে দেখতে পায় এলাকাবাসী। জানা যায়, ফনিন্দ্র সরকার সোমবার দুপুর বাড়ী থেকে বের হয়েছে। পরবর্তী সময় আর বাড়ীতে ফিরে যায়নি। অবশেষে মঙ্গলবার সকালবেলা কলসীরমুখ এলকায় ফনিন্দ্র সরকারের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।
অপরদিকে জোলাইবাড়ীর আশ্রম পাড়ার বাসিন্দা নিতাই ভৌমিকের (৬২) মৃতদেহ পশ্চিম জোলাইবাড়ীর কৃষ্ণ নমঃ এর জমীতে পরে থাকতে দেখে এলাকাবাসী। এই দুইটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর আরক্ষা দপ্তরের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে জানান বাইখোড়া থানার ওসি রাজীব সাহা।
