আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর || বিগত বছর গুলিতে মাটির প্রদীপের চাহিদা রাজ্যের সব জায়গায় দেখা যেত। আর তার কারণে মৃৎ শিল্পীরা তাদের এই ব্যবসার মাধ্যমে জীবনযাপন কাটিয়ে দিতেন। বর্তমান আধুনিক যুগে বিদ্যুতের নতুন নতুন লাইটিং এর কারণে মৃৎ শিল্পীরা মাটির প্রদীপ বিক্রি করতে পারছেন না। আগে মাটির প্রদীপ বিক্রি করে যে টাকা উপার্জন করতেন এখন তা হয় না বলে জানান আগরতলা নন্দন নগরের এক মৃৎ শিল্পী।রাজ্যের বিভিন্ন জায়গায় এইরকম ভাবে মৃৎ শিল্পীরা কাজ করে যাচ্ছেন শুধুমাত্র দিনযাপন করার জন্য। কিন্তু বর্তমানে প্রদীপ এর চাহিদা নেই আধুনিক লাইটিং ব্যবস্থার কারনে। মৃৎশিল্পীরা তাদের হাতের কাজ গুটিয়ে নিতে চলছেন। রাজ্য সরকার যদি ঐ সমস্ত মৃৎ শিল্পীদের আর্থিকভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে এই শিল্প চিরাচরিত প্রথায় থাকবে বলে জানান মৃৎশিল্পীরা।
