ফের একদিনে রাজ্যে করোনায় মৃত্যু ৪ জনের, আক্রান্ত হয় ১,২৪২ জন, সুস্থ হয়ে উঠেন ৬৭৯ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি || রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ উর্দ্ধমুখি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয় ১,২৪২ জন। বুধবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, রাজ্যে গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮,৯০৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ১০৯৩ জনের আর টি পি সে আর এবং ৭,৮১৫ জনের র‍্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ১,২৪২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট হলো ১৩.৯৪ শতাংশ। এদিন ৬৭৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেন। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয় ৪ জনের।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ১,৩৮৫ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৪৮৯ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৮৫, সিপাহীজলায় ৭৬, ধলাই জেলায় ১৪৮, খোয়াই জেলায় ৪৬, ঊনকোটি জেলায় ১০৪, গোমতী জেলায় ৯৭ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ৯৭ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ৭,০৫০ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৪,২০৩ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ৮৬,২৪০ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৮৪৫ জনের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*