২০শে জানুয়ারী থেকে রাজ্যের সমস্ত পার্ক, মাল্টিপ্লেক্স, সিনেমা হল, শপিং মল বন্ধ রাখার ঘোষণা, নাইট কারফিউ রাত ৮টা থেকে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি || রাজ্যে ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে করোনা। রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার নাইট কারফিউর সময়সীমা বৃদ্ধি করল রাজ্য সরকার। মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আগামী ২০শে জানুয়ারী, ২০২২ থেকে রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত নাইট চলবে। আগামী ২৯শে জানুয়ারী, ২০২২ পর্যন্ত এই নাইট কারফিউ লাগু থাকবে বলে জানা যায়।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী ২০শে জানুয়ারী থেকে রাজ্যে সমস্ত বিনোদন পার্ক, মাল্টিপ্লেক্স, সিনেমা হল, শপিং মল, পিকনিক স্পষ্ট এবং সমস্ত ধরনের মেলা ও প্রদর্শনী সম্পূর্ণ বন্ধ থাকবে।

পাশাপাশি তিনি জানান, আগরতলা পুর নিগম এলাকায় সমস্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*