স্টেট ইঞ্জিনিয়ার্স অব ত্রিপুরার ৫৩’তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল || স্টেট ইঞ্জিনিয়ার্স অব ত্রিপুরার ৫৩’তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। এদিন সন্ধ্যায় রাজধানীর টাউন হলে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে স্টেট ইঞ্জিনিয়ার্স অব ত্রিপুরার ৫৩-তম বার্ষিক সাধারণ সভার শুভ উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন এই বার্ষিক সাধারণ সভায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত তথ্যমন্ত্রী বলেন, স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সকল কর্মকর্তা ও সদস্য-সদস্যারা রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজে যেভাবে তাদের অবদান রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*