আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল || পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানী আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল করেন সি আই টি ইউ। মঙ্গলবার পেট্রোপন্য সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে সি আই টি ইউ।
