আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল || প্রতিনিয়ত পেট্রোপন্য সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ও বিভিন্ন জীবনদ্বায়ি ঔষধদের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগরতলা রাজপথ কাপালো যুব কংগ্রেস। মঙ্গলবার এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, ছাত্র নেতা সম্রাট রায়, সেবাদলের সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল থেকে শুরু করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অনান্য নেতৃত্বরা।
