আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল || রাজ্যে কালবৈশাখীর তান্ডব দেখা যায় বুধবার ভোররাতে। এদিন কালবৈশাখীর তাণ্ডব প্রত্যক্ষ করে তিলোত্তমা শহর আগরতলা। ভোররাত থেকেই আগরতলা শহর সহ শহরতলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টি হয়। কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় রাজ্যের বিভিন্ন এলাকা। এদিন কালবৈশাখীর তান্ডবে জগন্নাথ বাড়ির সামনে গাছ ভেঙ্গে আহত হয় ২ জন। তাদেরকে জিবি হাসপাতাল নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
