বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ এপ্রিল || প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বগাফা ব্লকের উদ্দ্যোগের চরনপাই স্কুল মাঠে স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠীত হয় স্বাস্থ্য মেলা। গ্রামীন এলাকার লোকজনদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার বিভিন্ন উদ্দ্যোগ হাতে নিয়েছে। এরইমধ্যে রাজ্য সরকারের এই চিন্তাভাবনাকে সফল করতে বগাফা ব্লকের উদ্দ্যোগে বুধবার এই স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। এই স্বাস্থ্য মেলায় স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন রোগ নির্নয়ের জন্য বিশেষঞ্জ চিকিৎসকদের উপস্থিতিতে মোট ৩২টি স্টল দেওয়া হয়। স্বাস্থ্য মেলাকে কেন্দ্র করে এলাকার লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠীত হয় এক সেচ্ছায় রক্তদান শিবির। এই স্বাস্থ্য মেলার প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন ৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা ব্লকের বিডিও রূপন দাস, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরিশঙ্কর রিয়াং, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস। তিনি জানান, গ্রামীন এলাকার লোকজনদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে এইধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে। স্বাস্থ্য দপ্তর থেকে এইধরনের পরিষেবা পেয়ে গ্রামীন এলাকার লোকজনেরা খুবই আনন্দিত।
