চলন্ত গাড়িতে আগুন, অল্পেতে রক্ষা চালক সহ দুই

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৪ মে || সোমবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট নাগাদ কল্যাণপুরের খোয়াই নদীর উপরের মাখন লাল চক্রবর্তী সেতু সন্নিহিত এলাকায় এক চলন্ত গাড়িতে আগুন লাগলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার বিবরণে জানা গেছে, টিআর ০৬ বি ১৫৩৫ নম্বরের টাটা এইচ মালবাহী মিনি ট্রাক গাড়িতে হঠাৎ করে যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লাগে।
বিবরণ দিতে গিয়ে গাড়ি চালক রাহুল দেব (২৩) জানায়, কোন কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তার সঙ্গে থাকা আরো একজন প্রসেনজিৎ দাস‌ও (২১) এই ঘটনায় হতবাক। জানা গেছে, গাড়ি চালকের বাড়ি পশ্চিম ঘিলাচলী এলাকাতে।আগরতলা থেকে কল্যাণপুর ভায়া আসছিল ঘিলাতলীর নিজের বাড়িতে। কল্যানপুর বাজার বেরিয়ে আসার পর মাখনলাল চক্রবর্তীর সেতুর পাশে আসতেই হঠাৎ করে গাড়ির সামনের অংশটা আগুন লেগে যায়। গাড়িটি সিএনজি যুক্ত ছিল। সিএনজি সিলিন্ডারের মধ্যে কোন আগুনের সূত্রপাত না হওয়ায় আরো বড় ধরনের বিস্ফোরণ থেকে রক্ষা পেল এই দুইজন। তড়িঘড়ি ঘটনাস্থলে কল্যাণপুর দমকল কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ। তবে গাড়িটির প্রায় ৮০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায় বলে ধারণা। গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*