আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || শিক্ষা দপ্তরের বিরুদ্ধে আর টি আই করেছেন ছাত্রনেতা সম্রাট রায়। তার দাবি শিক্ষা দপ্তরের অনেক লোটপাট চলছে। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অনেক শিক্ষা আধিকারিক জেলে যাবেন। বিদ্যাজ্যোতির নামে ১,০০০ করে চাঁদাবাজি প্রত্যাহার করার দাবিও জানান তিনি। তাছাড়া বিভিন্ন স্কুলে শিক্ষকের অভাব, পানীয় জলের অভাব, মিড ডে মিলের দুর্নীতি সহ একাধিক দাবি দাওয়া ও বিদ্যাজ্যোতি মিশন ১০০ প্রকল্প প্রত্যাহার করার দাবি নিয়ে বৃহস্পতিবার এন এস ইউ আই’র সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন।
