সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ আগস্ট || তেলিয়ামুড়া বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পালন করা হয় রাখি বন্ধন উৎসব। তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবে সকল সাংবাদিকদেরকে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনকে আরো শক্তিশালী করে তুলে। এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায় সহ মহিলা মোর্চার কর্মকর্তারা। পরবর্তীতে তেলিয়ামুড়া থানা, মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয় সহ বিভিন্ন স্থানে রাখি বন্ধন উৎসব পালন করে। বলা বাহুল্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসব এর সূচনা করেন। সেই থেকে আজও পালিত হয়ে আসছে রাখি বন্ধন উৎসব।
