মন্ত্রীসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত, বিধানসভার প্রোটেম স্পিকার হচ্ছে বিনয় ভূষণ দাস, শপথ ১৫ই মার্চ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ || বুধবার মন্ত্রীসভার শপথ নেওয়ার পর বৃহস্পতিবার শুরু হয় ত্রিপুরা মন্ত্রীসভার প্রথম বৈঠক। বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার ৯ জন সদস্য-সদস্যারা। এই বৈঠকে প্রোটেম স্পিকার এবং ভোট-অন-একাউন্ট নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রিসভা পানিসাগর কেন্দ্রের জয়ী বিধায়ক বিনয় ভূষণ দাসকে প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, তিনি আগামী ১৫ই মার্চ শপথ নেবেন। রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। অপরদিকে ১৬ই মার্চ প্রোটেম স্পিকার ত্রিপুরা বিধানসভার বাকি সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এরপরই অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নির্বাচন সহ মুখ্য সচেতক, বিরোধী দলনেতা বাছাই করা হবে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*