পুলিশি অভিযানে বিপুল চোলাই মদ বাজেয়াপ্ত, ধৃত এক, অসামাজিক কার্যকলাপ রোধে কড়া পুলিশি পদক্ষেপ

গোপাল সিং, খোয়াই, ২৭ সেপ্টেম্বর || খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে পহরমুড়া এলাকা থেকে ২৩ লিটার দেশি চোলাই মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফাঁড়ির পুলিশ কর্মী ও জওয়ানদের নিয়ে শনিবার পহরমুড়া এলাকায় একটি বিশেষ নেশাবিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন পাইজাবাড়ি এলাকার বাসিন্দা লোসান দেববর্মা (৩০), পিতা- চিত্তরঞ্জন দেববর্মা, এর কাছ থেকে উদ্ধার করা হয় ১২টি প্লাস্টিকের বোতল ও ১টি প্লাস্টিকের ড্রামে সংগৃহীত মোট প্রায় ২৩ লিটার অবৈধ দেশি মদ।
ঘটনাস্থল থেকেই অভিযুক্ত লোসান দেববর্মাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ত্রিপুরার আবগারি আইনের ইউ/এস/৬৯ ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। ওসির বক্তব্য, নেশার অবৈধ রুট বন্ধ করতে এই ধরণের ঝটিকা অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*