বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর || বোকাফা ব্লকের অধীন এডিসি এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
ভোটগ্রহণকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়েছে বিভিন্ন ভোটকেন্দ্রে।
এদিকে ভিলেজ নির্বাচনকে ঘিরে এডিসি এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসাহের সঙ্গে ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে উপস্থিত হন।
