গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে তিপ্রা মথার সাথে কোনও আলোচনাই হয়নিঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ || বুধবার ত্রিপুরা মন্ত্রিসভার শপথ গ্রহণের পর তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি’র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জনজাতিদের কল্যাণ আলোচনায় গুরুত্ব পেয়েছে। গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে তিপ্রা মথার সাথে কোনও আলোচনাই হয়নি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, ত্রিপুরায় জনজাতিদের সমস্যা নিরসনে ও জনজাতিদের সার্বিক বিকাশে আরও বেশি করে কীভাবে কাজ করা যায় সেই লক্ষ্য নিয়েও দ্বিতীয় বিজেপি-আইপিএফটি সরকার কাজ করবে।
এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরায় অশান্তি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*