বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৯ এপ্রিল || বুধবার ছিল পবিত্র রমজান মাস উপলক্ষে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনগাও জামে মসজিদে কোরান প্রশিক্ষণ ও গবেষণা সমিতির উদ্যোগে প্রশিক্ষণ শিবিরের অন্তিম তথা শেষ দিন। এই শেষ দিনে বনগাঁও কোরান প্রশিক্ষণের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৫০ জনকে পবিত্র কোরান শরীফ এবং বিভিন্ন কিতাব দিয়ে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে কৈলাসহর দুলাভাইয়ের মাদ্রাসা মাঠে জালাল ফাউন্ডেশনের উদ্যোগে এক বস্ত্র বিতরণ ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কৈলাসহরের বিশিষ্ট সাংবাদিক আজির উদ্দিন জালাল ফাউন্ডেশনের সভাপতি জালাল মিঞার কাছে দাবি করেছিলেন ৫০টি পবিত্র কোরান শরীফ বনগাঁও কোরান প্রশিক্ষণ শিবিরে দেওয়ার জন্য। সেই হিসাবে জালাল ফাউন্ডেশনের সভাপতি জালাল মিয়া ৫০টি পবিত্র কোরান শরীফ দান করেন। এই ৫০টি কোরান শরীফ এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে বনগাঁও কোরান প্রশিক্ষণ শিবিরের ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে দেওয়া হয়। বনগাঁও কোরান প্রশিক্ষণের তরফ থেকে জালাল ফাউন্ডেশনের কর্ণধার জালাল মিয়ার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। এই মহতী বিদায়ী সভায় সভাপতিত্ব করেন বনগাঁও জামিয়া মসজিদের সভাপতি ডক্টর রাজাব উদ্দিন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনগাঁও প্রশিক্ষণ শিবিরের প্রধান শিক্ষক মাওলানা সৈয়দ মাহবুবুর রহমান, মৌলানা মনু মিয়া, মৌলানা সিরাজুল ইসলাম,মৌলানা হাবিবুর রহমান মনসুর আলী। এদিন প্রায় ১৩০ জন ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়া সর্বশেষ বক্তব্য রাখেন বনগাঁও জামে মসজিদের সম্পাদক মনসুর আলী।
