৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাব্রুম বালিকা বিদ্যালয়ে তিরঙ্গা র‍্যালি

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৪ আগস্ট || ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলার পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য তিরঙ্গা র‍্যালির আয়োজন করা হয়। আজ বিকেল ঠিক চারটায় স্কুলের ছাত্রীরা হাতে জাতীয় পতাকা নিয়ে সাব্রুম শহরের বিভিন্ন প্রধান প্রধান পথ পরিক্রমা করে। দেশাত্মবোধক স্লোগান ও জাতীয় পতাকায় মুখরিত হয়ে ওঠে গোটা শহর এলাকা।বিদ্যালয়ের ছাত্রী তনুকা নাথ এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানান, “৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজ আমরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই তিরঙ্গা র‍্যালি করেছি। দেশের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের স্কুলের সকল ছাত্রীরা এতে শামিল হয়েছে।” বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*