আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর || অবিলম্বে বিদ্যুৎ মাসুল প্রত্যাহার, বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারিকরণ বন্ধ করা, বিদ্যুৎ পরিষেবার বেহাল দূর্দশা দূর করার দাবিতে সিপিআই(এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এক গণঅবস্থানের আয়োজন করা হয়। সোমবার রাজধানীর ভূতুরিয়া বিদ্যুৎ নিগম, রাজ্য কার্যালয়ের সামনে এই গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। এদিন এই গণঅবস্থানে বক্তব্যের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন সিপিআই(এম) পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস।
