আপনজন ক্লাবের এই বছরের পূজো প্যান্ডেলের থিম প্লাস্টিক মুক্ত সমাজ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর || আর মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙ্গালীদের প্রধান উৎসব শারদীয় দূর্গা পুজো। দূর্গা পুজোকে সামনে রেখে ইতিমধ্যেই সেজে উঠছে গোটা শহর আগরতলা। শহরের ক্লাবগুলির চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।
আগরতলা শহর দক্ষিণাঞ্চলের স্বনামধন্য ক্লাব আপনজন ক্লাবের এই বছরের থিম হচ্ছে প্লাস্টিক মুক্ত সমাজ ও নেশা মুক্ত সমাজ গড়ে তোলা। এই থিমকে সামনে রেখে এবারকার মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে আপনজন ক্লাবে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আপনজন ক্লাবে পূজো দেখতে আসবেন এমনটাই জানালেন ক্লাবের কর্মকর্তা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*